প্রতিপক্ষের ধাক্কায় পড়ে গিয়ে চা-দোকানির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল নম্বর নিয়ে কথাকাটাকাটির সময় ধাক্কাধাক্কি করতে গিয়ে একজনের আঘাতে আরেকজনের মৃত্যু হয়েছে। পল্লবী ১ নম্বর সড়কের কালসির শেষ মাথায় এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আকবর আলী। তিনি পেশায় চা-দোকানি। পল্লবী থানার দারোগা রেজাউর রহমান জানান, গতকাল রাতে চা-দোকানি আকবর আর তাঁর আত্মীয় বাদশা মিয়ার সঙ্গে মোবাইল ফোন নম্বর নিয়ে কথাকাটাকাটি হয়। এ সময় বাদশার সঙ্গে যোগ দেন তাঁর বন্ধু কবির। তাঁরা দুজনে চা-দোকানি আকবরের সঙ্গে তর্ক করার সময় আকবর গরম পানির কেতলি ছুড়ে মারেন। এতে দুজনে ক্ষিপ্ত হয়ে আকবরকে ধাক্কা দিলে তিনি পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আকবরের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে তিনি জানান।