প্রতিপক্ষের বাড়িতে আ.লীগ নেতার সমর্থকদের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগের এক নেতার সমর্থকেরা প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপ্লাহ হেল কাফী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলার চৌবাড়িয়া গ্রামের হানিফ সিকদার জানান, এক সপ্তাহ ধরে এ দুটি ইউনিয়নের বাগুটিয়া থেকে পাতরাইল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের পশ্চিম পাশে এবং নদীর পূর্বপাড়জুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়। ইতিমধ্যেই এ এলাকার হাটাইল সরকারি প্রাথমিক বিদ্যা। সাত্তারের দাবি, ১৯৯১ সালে তিনি পবিত্র সরকারের বাবা নলিনী রঞ্জন সরকারের কাছ থেকে ৯৫ শতাংশ জমি কেনেন। কিন্তু এর পক্ষে তিনি কোনো কাগজ দেখাতে পারেননি। পবিত্র সরকারের দাবি, বার্ষিক ইজারার ভিত্তিতে তাঁদের জমি ভোগদখল করতেন সাত্তার শেখ। পরে তিনি বিভিন্ন সময় জমি লিখে দিতে চাপ সৃষ্টি করে আসছিলেন। সম্প্রতি ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর শেখের সহায়তায় তিনি জমিটি দখলে নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সাত্তার শেখের দুই শতাধিক সমর্থক ঢাল, সড়কি, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জাফর শেখ, পবিত্র সরকার ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালায়। সাত্তার শেখ বলেন, হামলাকারীরা কাউকে আঘাত করেনি বা কোনো সামগ্রী লুট করেনি। তিনি অভিযোগ করে বলেন, ‘৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর শেখের লোকজন মঙ্গলবার রাতে আমার দুজন সমর্থক ও বুধবার ভোরে একজন সমর্থককে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনার প্রতিবাদেই হামলা চালানো হয়।’বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, এ হামলায় ক্ষতিগ্রস্ত নবিরন বেগম বাদী হয়ে সাত্তার শেখসহ ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেছেন। বুধবার রাতেই সাত্তার শেখকে গ্রেপ্তার করা হয়েছে।