প্রতিপক্ষের লাঠির আঘাতে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচারশহর ইউনিয়নের রতনপুর গ্রামে গতকাল রোববার সকালে লাঠির আঘাতে শ্রাবণী খাতুন (দেড় মাস) নামের একটি শিশু নিহত ও তিনজন আহত হয়েছেন। পুলিশ জানায়, গ্রামের আবদুল মতিন ও তাঁর ভাই টুকু মিয়ার সঙ্গে পাশের বনগ্রাম গ্রামের মিজানুর রহমানের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকাল নয়টার দিকে মিজানুর রহমানসহ তাঁর লোকজন আবদুল মতিন ও টুকু মিয়ার বাড়িতে হামলা করে তাঁদের ঘরবাড়ি ভাংচুর করেন। এ সময় আবদুল মতিনের লোকজন বাধা দিলে তাঁরা তাঁদের লাঠি দিয়ে মারধর করেন। লাঠির আঘাতে আবদুল মতিনের চাচাতো ভাইয়ের স্ত্রী দুলালী বেগমের কোলে থাকা শিশুটি মারা যায় এবং শিশুটির মা দুলালী বেগম আহত হন।