প্রতিপক্ষের হামলা, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মো. নুরুল হক মুন্সীর দুই কর্মী প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। গত বুধবার শহরের ৫ নম্বর ওয়ার্ডের চিংগুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী নুরুল হক মুন্সী কলাপাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। এতে অভিযোগ করা হয়, বুধবার বেলা ১১টার দিকে নুরুল হক মুন্সীর ভাইয়ের ছেলে এমদাদুল হক ও কর্মী বায়েজিদ তালুকদার চিংগুড়িয়া এলাকায় পোস্টার টানানোর জন্য যান। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁদের বাধা দেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। হামলায় বায়েজিদ তালুকদার ও এমদাদুল জখম হয়েছেন।