প্রতিপক্ষের হামলায় তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন বাটালি পাহাড় এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মো. বজল আহমদ, জহির আহমদ ও সাঈদ রহমান ওরফে বাবু। তাঁরা মতিঝরনা এলাকার বাসিন্দা।
জানা গেছে, তুচ্ছ একটি বিষয় নিয়ে রাত আটটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা করে।