প্রতিপক্ষের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কলেজশিক্ষক আবু তাহের মিয়াজী (৪৮) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তিনি মারা যান। নিহত আবু তাহের নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ঈদের দিন বিকেলে উপজেলার সুজাতপুর গ্রামে নিজ বাড়িতে প্রতিপক্ষের লাঠির আঘাতে আবু তাহের মাথায় গুরুতর আঘাত পান। ওই দিনই তাঁকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৯ আগস্ট শিক্ষক আবু তাহেরের বাবা জহিরুল বাদী হয়ে বশির উল্লা, সাইফুল, রুহুল আমিন, নূরুল আমিন, আবুল কালামসহ নয়জনের বিরুদ্ধে একটি মামলা করেন। শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গত মঙ্গলবার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।