প্রতিপক্ষের হামলায় আহত গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সরকাপুর গ্রামে প্রতিপক্ষের লাথির আঘাতে আহত শারমীন আক্তারের (৩৫) গত শনিবার মৃত্যু হয়েছে। শারমীন একই গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী।
পরিবার জানায়, গত বৃহস্পতিবার দুপুরে জায়গা নিয়ে বিরোধের জের ধরে শারমীনের পেটে লাথি মারেন প্রতিবেশী মন্টু মিয়ার ছেলে মিজানুর রহমান। পরে তাঁকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার রাতে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।