প্রতিপক্ষের হামলায় আহত গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত গৃহবধূ মমতাজ বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।গত শুক্রবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মমতাজ উপজেলার মিরুখালী ইউনিয়নের ওহাদাবাদ গ্রামের আবদুল হালিমের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২৬ জুলাই সকালে প্রতিবেশী আবদুল হাকিম আবদুল হালিমের বাড়িতে যান। এ সময় আবদুল হালিম বাড়িতে ছিলেন না। বাগিবতণ্ডার একপর্যায়ে আবদুল হাকিম ও তাঁর সহযোগীরা আবদুল হালিমের স্ত্রী মমতাজকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, মমতাজের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মমতাজের ভাই ফারুক খান বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গ্রামের মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।