প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল রোববার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাজু মিয়া (৪৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুনতাইড় ফকিরপাড়া গ্রামের সাজু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই গ্রামের ওসমানের বিরোধ চলে আসছিল। সাজু মিয়া গতকাল দুপুর ১২টার দিকে বাড়ি থেকে মহিমাগঞ্জ বাজারে আসার পথে পুনতাইড় পাছপাড়া নামক স্থানে প্রতিপক্ষ ওসমান ও তার সঙ্গীরা তাঁর ওপর হামলা করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।