প্রতিপক্ষের হামলায় কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের (ইউপি) মালঞ্চি গ্রামে গতকাল শুক্রবার দুপুরে ওমর ফারুক (৪৫) নামের এক কৃষক প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। তিনি ওই গ্রামের বারেক মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের বিএনপি-সমর্থক তোজাম মোল্লার সঙ্গে আওয়ামী লীগের সমর্থক ওবায়দুর বিশ্বাসের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয় লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে দুজনকে সমর্থন করেন। গত ২১ মার্চ দুই পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে তোজাম মোল্লার সমর্থক ওমর ফারুক মাঠে সেচযন্ত্র থেকে জমিতে সেচ দিতে যান। এ সময় ওবায়দুর বিশ্বাসের লোকজন তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করেন। তাঁর দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। তিনি দৌড়ে ঘটনাস্থলের অদূরে মালঞ্চ বাজারে দিকে আসার চেষ্টা করলে পথে মারা যান।