প্রতিপক্ষের হামলায় ছাত্রদলের দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন মাথায় মারাত্মক চোট পেয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় আন্দরকিল্লা আইন কলেজের ফটকে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত দুজন হলেন আসাদুজ্জামান ওরফে সুমন ও তৌহিদ হোসেন ওরফে বাপ্পী।চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা জমিরউদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার সন্ধ্যার সময় আন্দরকিল্লা আইন কলেজের ফটকের কাছে আসাদুজ্জামান ও তৌহিদের ওপর আচমকা হামলা চালানো হয়। এতে আসাদুজ্জামান মাথায় মারাত্মক আঘাত পান। তৌহিদকেও রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করা হয়।’ হামলাকারীদের পরিচয় জানতে চাইলে জমির বলেন, ‘ওরাও ছাত্রদলের নেতাকর্মী। একটি অংশের নেতারা তাঁদের মদদ দিচ্ছে। কারণ আমি আইন কলেজে ভর্তি হয়েছি। মহানগর ছাত্রদলের একটি গুরুত্বপূর্ণ পদে আসতে আগ্রহী, যা অনেকে মেনে নিতে পারছেন না। এ কারণে প্রতিপক্ষের উচ্ছৃঙ্খল কর্মীরা আমাদের অনুগত ছেলেদের ওপর হামলা চালিয়েছে।’