প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিপক্ষের কর্মীদের হামলায় গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাশেদুজ্জামান নামের ছাত্রলীগের এক নেতা আহত হয়েছেন। আহত রাশেদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ইংরেিজ বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নাট্য ও বিতর্কবিষয়ক সম্পাদক।
রাশেদুজ্জামান অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘আমার তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে। শনিবার (গতকাল) ৩০৪ নম্বর বিষয়ের পরীক্ষা শেষে বাসায় ফিরছিলাম। প্রতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় পৌঁছালে গতিরোধ করে প্রতিপক্ষের দুর্জয়, কাউসার, বাবলু, জাহিদ, আসিফ, জাহিদসহ ১০-১২ জন ছাত্রলীগ কর্মী আমার ওপর হামলা করে।’ তবে অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না।’