প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুজরা গ্রামে গতকাল শুক্রবার প্রতিপক্ষের হামলায় নেপাল দাশ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির ভিটা ও পুকুরের জায়গা নিয়ে নেপাল দাশের সঙ্গে একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি নেপাল দাশকে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। স্থানীয় লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।