প্রতিপক্ষের হামলায় বাক্প্রতিবন্ধীসহ আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় বাক্প্রতিবন্ধীসহ তিন ব্যক্তি আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। গত বুধবার রাত আটটার দিকে উপজেলার পৈলনপুর ইউনিয়নের বকশিপুর সেতুর ওপর এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশিপুর গ্রামের মদব্বির আলী, তাঁর ভাগিনা রুবেল ও বাক্প্রতিবন্ধী আহাদ উল্যা স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বকশিপুর সেতুর ওপর ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলায় চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা আহত হন।এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আবদুন নূর নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে হস্তান্তর করেন।