প্রতিপক্ষের হামলায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকার চিতাঘাটায় গত সোমবার বিকেলে প্রতিপক্ষের হামলায় শেখ মো. কামরুল ইসলাম (৩৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি চতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জানা গেছে, সোমবার চতুল গ্রামে একটি সালিস বৈঠকে গিয়ে অপমানিত হন কামরুলের চাচা মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী (৬১)। এ ঘটনার জের ধরে আশরাফের ছেলে মো. আমিনুল ও কামরুলের ভাই এস এম খায়রুল আলম প্রতিপক্ষ মো. রুহুল শেখকে মারধর করেন।
পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে স্কুল থেকে বাইসাইকেলে করে কামরুল বাড়ি ফিরছিলেন। চিতাঘাটা এলাকায় ৮-১০ জন যুবক তাঁর ওপর হামলা করে। হামলাকারীরা লাঠি দিয়ে কামরুলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে তাঁর হাত ও পা ভেঙে যায়। প্রথমে তাঁকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।