প্রতিবছর নদীর ভাঙনের কারণে প্রায় ১৮ হাজার একর (ছয় হাজার হেক্টর) জমি নদীগর্ভে বিলীন হয়। এ কারণে প্রায় ১০ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতির শিকার হয়। এর মধ্যে প্রায় ২০ শতাংশ মানুষ উদ্বাস্তু হয়।জাতীয় সংসদে গতকাল বুধবার বিএনপির অনুপস্থিত সাংসদ নিলোফার চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন এ তথ্য জানান। তিনি বলেন, নদীর ভাঙন রোধে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে গ্রোয়েন নির্মাণ, নদীতীর সংরক্ষণ ও নদী খনন। পানি উন্নয়ন বোর্ড ৩০টি জেলা শহরে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে এসব কাজ করেছে। এতে সরকারের প্রায় ৪৬ হাজার কোটি টাকার সম্পদ রক্ষা হয়েছে।ম ৎ স্য অবতরণকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে: সরকারি দলের ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে ম ৎ স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, দেশের উপকূলীয় জেলাগুলোয় আধুনিক ম ৎ স্য অবতরণকেন্দ্র নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আধুনিক ম ৎ স্য অবতরণকেন্দ্র নির্মাণে পিরোজপুরের পাড়েরহাট, লক্ষ্মীপুরের রামগতি এবং পটুয়াখালীর আলীপুর-মহিপুর প্রকল্পের ডিপিপি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডিপিপি অনুমোদিত হলে ২০১১-২০১৪ সালের মধ্যে প্রকল্প বাস্তবায়িত হবে।পাঁচ সহস্রাধিক গবাদিপশুতে অ্যানথ্রাক্স শনাক্ত হয়: অপু উকিলের প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, গত বছর সাতটি বিভাগের ৫০টি জেলায় পাঁচ হাজার ৯৫টি গবাদিপশুতে অ্যানথ্র্যাক্স রোগ শনাক্ত করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ জেলায় ১১১টি গরু এ রোগে আক্রান্ত হয়।এক প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী জানান, গত অর্থবছরে ম ৎ স্য রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। অর্জিত হয়েছে ৬৩৯ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থা ৎ , লক্ষ্যমাত্রার চেয়ে ৪২ শতাংশ বেশি রপ্তানি আয় হয়েছে। বজলুল হক হারুনের প্রশ্নের জবাবে আবদুল লতিফ বিশ্বাস বলেন, ঢাকা চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় করতে একটি উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।গতকাল স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর। এর পর ছিল মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব। নবম সংসদের দশম এই অধিবেশনে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সদস্যরা গতকালও যোগ দেননি।