প্রতিবন্ধকতা কাটিয়েই যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত এক সেমিনারে বিশিষ্ট মানবাধিকার কর্মী নোরা শরীফ বলেছেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে সাম্প্রদায়িক অশুভ শক্তি। নানাভাবে বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে তারা দেশ-বিদেশে খুব সক্রিয়। তার পরও সব প্রতিবন্ধকতা কাটিয়ে যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করতে হবে।শুক্রবার সন্ধ্যায় লন্ডন বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার হলে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস বাংলাদেশ: জাস্টিস অ্যান্ড পারস্পেকটিভ’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে নানা পেশাজীবী মানুষ এবং বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ)।অনুষ্ঠানের প্রথম পর্বে ফোরামের কার্যক্রম তুলে ধরেন রানা ইয়াসমিন। এরপর ১৯৭১ সালে বাংলাদেশে বর্বরোচিত গণহত্যার প্রামাণ্যচিত্র দেখানো হয়। সেমিনারের দ্বিতীয় পর্বে ‘১৯৭১ সালে নারকীয় গণহত্যায় অপরাধের ধরন ও এর শিকার’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নওরীন তামান্না। পরে যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া শুরু এবং এর প্রেক্ষাপট তুলে ধরেন আইনজীবী নোরা শরীফ।আইনজীবী সৈকত আচার্য্য বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নানা পদক্ষেপ এবং কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করে। যুদ্ধাপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোর ভূমিকা তুলে ধরেন ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরামের কর্মী আরিফুর রহমান।সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে দর্শকদের নানা প্রশ্নের উত্তর দেন নোরা শরীফ ও রায়হান রশীদ।আলতাব আলী পার্কে মানুষের ঢল: বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার মধ্যরাতে কনকনে শীত উপেক্ষা করে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সমবেত হয়েছিল হাজারো বাঙালি। নানা পেশাজীবী মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।