প্রতিবন্ধী-অসচ্ছলদের জন্য চট্টগ্রামে বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী ও আর্থিকভাবে অসচ্ছলদের জন্য দুটি বাস চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল মঙ্গলবার থেকে বাস দুটি নগরে চলাচল শুরু করে।সিটি করপোরেশন সূত্র জানায়, বাস দুটি প্রতিদিন সকাল থেকে টানা রাত পর্যন্ত নগরে চলাচল করবে। বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে বাস দুটি নগরের প্রধান প্রধান সড়কে চলাচল করবে। শারীরিক প্রতিবন্ধী ও আর্থিক অসচ্ছলেরা বিনা পয়সায় এ বাসে চড়তে পারবেন।