প্রতিবন্ধী ইয়ামিনের চিকিৎসায় দরকার ১২ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতদরিদ্র পরিবারের সন্তান ইয়ামিন (১৭)। সে হাঁটাচলাও করতে পারে না। মস্তিষ্কের সমস্যার কারণে সে কথাও বলতে পারে না। চিকিৎসকেরা জানিয়েছেন, বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করালে ইয়ামিন কথা বলতে পারবে। এতে দরকার ১২ লাখ টাকা। কিন্তু তার দরিদ্র বাবা মো. বাবুলের পক্ষে তা জোগাড় করা একেবারেই অসম্ভব। এ পর্যন্ত চিকিৎসা চালাতে গিয়ে তিনি সহায়-সম্বল সব হারিয়েছেন। সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের তাঁর পাশে দাঁড়াতে তিনি অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. বাবুল, সঞ্চয়ী হিসাব নম্বর-২৭৯৫, রূপালী ব্যাংক লিমিটেড, মালিবাগ শাখা, ঢাকা। মুঠোফোন: ০১৫৫২৪৭১৯৮৯। বিজ্ঞপ্তি।