প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের অসচ্ছল প্রতিবন্ধী ও বয়স্কদের মধ্যে ভাতা এবং শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান। টঙ্গী সমাজসেবা কর্মকর্তা আ ফ ম আমান উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাতুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা সমাজসেবা উপপরিচালক শংকর শরণ শাহা প্রমুখ।