প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেট্রলবোমায় নিহত ট্রাকচালকের সহকারী সোহাগ বিশ্বাসের নানাকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া হয়েছে। সোহাগের নানা দলিলউদ্দিন (৬৫) দৃষ্টিপ্রতিবন্ধী। ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী গতকাল দুপুরে নিজ কার্যালয়ে দলিলউদ্দিনের হাতে এ কার্ড তুলে দেন। এ সময় ভাতার আগাম ছয় মাসের তিন হাজার টাকা দেওয়া হয় তাঁকে। গত ১৮ জানুয়ারি বরিশালের উজিরপুরের সানুহারিতে অবরোধকারীদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা যায় সোহাগ বিশ্বাস (১৭)। সোহাগ ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী সেলিনা বেগমের ছেলে। ছোটবেলা থেকে সোহাগ তাঁর নানার সঙ্গে থাকত।