প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাল্লুকবের এলাকায় গত শুক্রবার গজারি বনে লাকড়ি কুড়ানোর সময় এক বাক্প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর ভাই কালিয়াকৈর থানায় মামলা করেছেন। পুলিশ এক দোকানিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তি হলেন ভাল্লুকবের এলাকার আবদুল হালিম ওরফে হ্যাইল্লা (৪৮)। এলাকাবাসী সূত্র জানায়, ওই কিশোরী প্রায়ই বাড়ির রান্নার কাজে সহযোগিতা করার জন্য গজারিবনে লাকড়ি কুড়াতে যেত। শুক্রবার বিকেলে সেখানে গেলে কিশোরীকে একা পেয়ে আবদুল হালিম বনের গহিনে নিয়ে তাকে ধর্ষণ করেন। কালিয়াকৈর থানার এসআই মজিদ বকুল বলেন, হালিমকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।