প্রতিবন্ধী কিশোরকে হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় অবস্থিত কিশোর উন্নয়ন কেন্দ্রে নিরাপত্তা হেফাজতে থাকা সোহাগ (১১) নামের এক প্রতিবন্ধী কিশোরের গলায় ব্লেডের পোঁচ দিয়ে কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটে।কিশোর সোহাগকে গুরুতর অবস্থায় প্রথমে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এজাহারে বলা হয়, রাজু (১২), নাঈম (১০) ও মেহেদী হাসান (১০) ওই কিশোর উন্নয়ন কেন্দ্রের ৫০ নম্বর ডরমিটরিতে থাকে। তারা সোমবার গভীর রাতে দ্বিতীয় তলার ৬২ নম্বর কক্ষে সোহাগকে আটকে রেখে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে বিষয়টি দায়িত্বরত আনসারের নজরে এলে সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহত সোহাগ গাজীপুরের টঙ্গী রেললাইন বস্তির নূর ইসলামের ছেলে।এর আগে গত ২৯ আগস্ট একই কেন্দ্রে নিরাপত্তা হেফাজতে থাকা আকাশ নামের এক কিশোরকে সজল নামের অপর এক কিশোর গলায় ছুরি মেরে খুন করে। ২০০৭ সালে ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত হয়।