প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোয়াতলা গ্রামের এক প্রতিবন্ধী কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে গত শনিবার রাত ১১টার দিকে তারাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরীর মা একটি মামলা করেছেন। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক নাইম হোসেন ওরফে হূদয় (২২) উপজেলার কাকনী ইউনিয়নের কালাইজানি গ্রামের বাসিন্দা।
কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ওই কিশোরী বাড়ির অদূরে একটি জঙ্গলের পাশে পাতা কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়।