প্রতিবন্ধী খেলোয়াড়দের প্রশিক্ষণ
দিনাজপুর বধির ইনস্টিটিউটের আয়োজনে তৃণমূল পর্যায় থেকে বাছাই করা প্রতিবন্ধী খেলোয়াড়দের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সহযোগিতায় ও জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ১৪ জুলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বধির ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি মাসুদুর রহমান ও মো. হেলাল উদ্দিন।
দিনাজপুর বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা নাজনীন আকতার বলেন, ইনস্টিটিউট মাঠে ক্রিকেট, ভলিবল ও ফুটবল ও ব্যাডমিন্টন প্রশিক্ষণ এবং ক্লাসরুমে দাবা প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ছেলে-মেয়েসহ প্রতিষ্ঠানের ১৩০ জন শিক্ষার্থী ব্যাপক উৎসাহের সঙ্গে প্রশিক্ষণে অংশ নিচ্ছে। ২৩ জুলাই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।
সহকারী শিক্ষক সুজাউদ্দৌলা বলেন, সুযোগ ও উৎসাহ পেলে প্রতিবন্ধী শিশুরা যে কত আনন্দ পায়, না দেখলে বোঝা যায় না। আর তাইতো শিক্ষকেরা সারা দিন শিশুদের পাশপাশে থাকেন।