প্রতিবন্ধী তরুণকে নিয়ে বিপাকে একটি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্প্রতিবন্ধী এক তরুণকে নিয়ে বিপাকে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের তোতা দাসের পরিবার। কথা বলতে না পারায় বাবা-মায়ের নাম এবং বাড়ির ঠিকানা বলতে পারেন না।২২ দিন আগে তিনি তোতার বাড়িতে এসে ওঠেন। তোতা দাসের অভাবের সংসার। বাড়তি একজনকে রাখার সামর্থ্য নেই তাঁর। এ কারণে তিনি দুবার ওই তরুণকে শহরে রেখে এসেছিলেন। কিন্তু প্রতিবারই ওই তরুণ তাঁদের বাড়িতে ফিরে এসেছেন। তাই তাঁকে নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি। তোতা দাস জানান, ৬ ডিসেম্বর দুপুরে তাঁদের বাড়িতে এসে ওঠে ওই তরুণ। বয়স ২২ কিংবা ২৩ বছর হবে। ইশারায় বুঝিয়ে দিচ্ছেন তিনি মুসলিম পরিবারের সন্তান। তাঁর বাবা-মা আছেন, কিন্তু কোথায় আছেন, তা বলতে পারেন না।