প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। এদিকে ওই তরুণীকে চিকিৎসা ও আইনি সহযোগিতা দিতে এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন।শরীয়তপুরের নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বুধবার জানান, মেয়েটির এক আত্মীয় গত সোমবার রাতে থানায় মামলা করেছেন। এরপর সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার জাতীয় প্রতিবন্ধী ফোরাম ও এর সহযোগী প্রতিবন্ধী নারীদের সহায়তাকারী সংগঠন ডিজঅ্যাবিলিটি রাইট উইমেন গ্রুপের একটি প্রতিনিধিদল ঢাকা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ওই তরুণীর বিষয়ে খোঁজখবর নেয়। প্রতিনিধিদলে ছিলেন ডিজঅ্যাবিলিটি রাইট উইমেন গ্রুপের আহ্বায়ক কবি কাজী রোজী, জাতীয় প্রতিবন্ধী ফোরামের নাজমা আরা বেগম, সায়মা নাজনীন এবং স্থানীয় গ্রামীণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম।গত রোববার রাতে ওই তরুণীকে শরীয়তপুরের নড়িয়ার মুলফতগঞ্জ বাজারের কাছে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ। দৃষ্টিপ্রতিবন্ধী ওই তরুণীর বাবা বেঁচে নেই এবং মা বুদ্ধিপ্রতিবন্ধী।