প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান সাংবাদিকদের বলেন, গত শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে ফুসলিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যান কদমতলী এলাকার আনোয়ার হোসেন (২২)। পরে আনোয়ার ওই তরুণীকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।