প্রতিবন্ধী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল ১০টায় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী পুনর্বাসন কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অরবিন্দ সেনগুপ্ত, সাইফুর রহমান, সৈয়দ নওসের আলী, মিহির কান্তি দেব, চন্দ কুমার পাল প্রমুখ। পরে প্রতিবন্ধী শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।