প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, প্রতিবাদে থানার সামনে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুরে বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবন্ধীরা থানার সামনে অবস্থান ধর্মঘট পালন করেছেন। গতকাল সোমবার প্রতিবন্ধীদের সংগঠনের (ল্যাম দল) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।শহরের শেরেবাংলা সড়কে সৈয়দপুর থানার প্রধান ফটকের সামনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অবস্থান ধর্মঘটে দুই শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেন। এ সময় তাঁরা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। ধর্মঘট চলাকালে বক্তব্য দেন মো. ইউনুস আলী, মমতা বেগম, বাংলাদেশ দলিত পরিষদের যশোর জেলার কেশবপুর উপজেলা শাখার সভাপতি উজ্জ্বল দাস প্রমুখ।এ সময় নাজরানা ইয়াসমিন, রাখী বড়ুয়া, অশোক দাস, মনিলাল দাস, রঙ্গলাল দাস, নাজমা আরা বেগম, মো. মাহবুব-উল-আলম, মো. শফিকুল আলম, শৈলেন দাস, মো. আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে সকাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা সৈয়দপুর রেলওয়ে মাঠে জড়ো হন। পরে তাঁরা মিছিলসহ থানার প্রধান ফটকের সামনে এসে অবস্থান নেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন আগামী ১৫ দিনের মধ্যে অপরাধীকে গ্রেপ্তারের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়।বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর মো. বাবু ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি এলাকার প্রভাবশালীদের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।