প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারীরিক প্রতিবন্ধী নাইছ খাতুন ওরফে হাসি (১৫) এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাবার কোলে করে এসে সে ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। নাইছ খাতুন উপজেলার বিশ্বহরি-বহালগাছা উচ্চবিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার বাড়ি বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। এ ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার প্রথম আলো অনলাইনে সচিত্র প্রতিবেদন এবং শুক্রবার প্রথম আলোর বিশাল বাংলায় ছবি প্রকাশিত হয়। বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার খানমের নজরে আসে। পরে কামরুন নাহার নাইছকে একটি হুইলচেয়ার উপহার দেন। গতকাল শনিবার নাইছের বাড়িতে গিয়ে হুইলচেয়ারটি দেওয়া হয়। ধুনট (বগুড়া) প্রতিনিধি