প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ১৫ মিনিট বাড়তি সময় পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাসহ দেশের সব পাবলিক পরীক্ষায় প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৫ মিনিট সময় বরাদ্দ দেওয়া হবে। এ বছর প্রথম অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) এবং জুনিয়র স্কুল দাখিল পরীক্ষা (জেডিসি) থেকে এই সুযোগ পাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এ পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশাপাশি সেরিব্রাল পালসি-জনিত (অপরিণত মস্তিষ্কে আঘাতজনিত কারণে শারীরিক প্রতিবন্ধিতা) এবং শারীরিক প্রতিবন্ধীরাও প্রথমবারের মতো শ্রুতলেখক নিয়োগের সুযোগ পাবে।গতকাল বুধবার আন্তশিক্ষা বোর্ডের সভায় বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, গত মে মাসে উপকমিটির সভায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় হিসেবে ১৫ মিনিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গতকাল শ্রুতলেখক নিয়োগ এবং অতিরিক্ত ১৫ মিনিট সময় বরাদ্দের বিষয়টি চূড়ান্ত হয়েছে।পাবলিক পরীক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সময় বাড়াতে প্রতিবন্ধী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে আবেদন জানিয়ে আসছিল।