প্রতিবন্ধী ব্যক্তিসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার আরিয়ারামোর এলাকায় গত রোববার রাতে সংঘর্ষের ঘটনায় ২৬১ জন গ্রামবাসীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছে র‌্যাব। আসামিদের মধ্যে ইসমাইল হোসেন নামের একজনের এক পা কাটা ও এক পা ভাঙা। দুই হাতও অনেকটা শক্তিহীন।
এদিকে মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তারের আতঙ্কে এলাকা অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে। গতকাল সোমবার আরিয়ারামোর এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়।
সংঘর্ষের ঘটনায় র‌্যাব-৪ ক্যাম্পের উপপরিচালক (ডিএডি) মতিউর রহমান গতকাল আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। ১১ জনের মধ্যে তিনজন নারী ও একজন শারীরিক প্রতিবন্ধী। এঁদের মধ্যে র‌্যাব সালমা আক্তার নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে। তিনি র‌্যাবের অভিযানে আহত হন।