প্রতিবন্ধী মেয়েরা খাদ্য ও যত্ন কম পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী শিশুরা সুবিধাবঞ্চিত। এসব শিশুর স্বাস্থ্যসেবা পাওয়ার অথবা বিদ্যালয়ে যাওয়ার সুযোগ সবচেয়ে কম। সব ক্ষেত্রেই এরা অত্যাচার, নির্যাতন, শোষণ ও অবহেলার শিকার হয়। এ ছাড়া প্রতিবন্ধী মেয়েরা ছেলেদের তুলনায় খাদ্য ও যত্ন কম পায়। ‘বিশ্ব শিশু পরিস্থিতি ২০১৩: প্রতিবন্ধী শিশু’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।নগরের উপশহর এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় ইউনিসেফের উদ্যোগে আয়োজিত এক সভায় প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। সভায় সভাপতিত্ব করেন ইউনিসেফের সিলেট অঞ্চলের প্রধান কাজী দিল আফরোজা ইসলাম।