প্রতিবন্ধী শিক্ষার্থী হারিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইড বাংলাদেশের শিক্ষার্থী বুদ্ধিপ্রতিবন্ধী তৌহিদ মোস্তফা রুশো ১৫ ডিসেম্বর হারিয়ে গেছে। ১৮ বছর বয়সী রুশোর গায়ের রং ফর্সা। রাত ১০টার দিকে নগরের শ্যামপুর থানার হরিচরণ রায় রোড, ফরিদাবাদ এলাকা থেকে সে হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার সময় রুশোর পরনে ছিল লাল গেঞ্জি ও ফুল প্যান্ট। রুশোর বাবা হেমায়েত উদ্দিন আহমেদ ১৬ ডিসেম্বর শ্যামপুর থানায় সাধারণ ডায়েরি করেন। তার মায়ের নাম শাহীন আরা বেগম। কেউ ছেলেটির সন্ধান পেলে রুশোর বাসা-৪১/২ এফ হরিচরণ রায় রোড, ঢাকা অথবা সুইড বাংলাদেশ, ৪/এ ইস্কাটন গার্ডেন, রমনা (টেলিফোন-৯৩৩৪০০৯, ৯৩৫০০২৬) ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।