প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটির (সিডিডি) সহায়তায় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে ওই ল্যাপটপ বিতরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, প্রতিবন্ধীরা স্বাভাবিক দৃষ্টিতে প্রতিবন্ধকতার শিকার হলেও তারা বিকল্প সক্ষম বা বিকল্প প্রতিভাবান। সহযোগিতার মাধ্যমে তাদের প্রতিভার বিকাশ সম্ভব।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (শিক্ষা) এম এ মতিন, সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, সিডিডির নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান প্রমুখ।