প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় ১৩ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় কুদ্দুছ ব্যাপারী (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে।
বাউফল থানার পুলিশ ও স্থানীয় যুবলীগ জানিয়েছে, কুদ্দুছ ব্যাপারী স্থানীয় একটি ইউনিয়ন যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক।
শিশুটির বাবার ভাষ্য, ১৫ নভেম্বর রাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও কুদ্দুছ তাঁকে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন। উপায় না দেখে গতকাল বুধবার ৩০ নভেম্বর তিনি ধর্ষণের অভিযোগে কুদ্দুছের বিরুদ্ধে বাউফল থানায় একটি মামলা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, আজ বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে কুদ্দুছকে গ্রেপ্তার করেছে।