প্রতিবন্ধী শিশু পাওয়া গেছে

শিশুটির বয়স ৬/৭ বছর। উচ্চতা ২ দশমিক ৫ ফুট। মুখমণ্ডল গোলাকার। গায়ের রং কালো। বিকাশগত দিক থেকে কিছুটা পিছিয়ে। প্রতিবন্ধী (ডাউন সিনড্রোম) এই শিশুটিকে ৬ জুলাই সোমবার সন্ধ্যায় পাওয়া পাওয়া গেছে রাজধানীর কলাবাগানে ক্রিসেন্ট রোডে।
শিশুটিকে যখন পাওয়া যায় তখন তার পরনে ছিল নীল গেঞ্জি ও নীল হাফ প্যান্ট। এ ব্যাপারে কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সে বর্তমানে তেজগাঁও থানা সংলগ্ন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে। সেন্টারের সহযোগী সদস্য সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) শিশুটিকে বিশেষ সেবা দিচ্ছে।
এসডিএসএল এক বিজ্ঞপ্তিতে শিশুটির সন্ধানপ্রার্থী প্রকৃত অভিভাবককে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার অথবা এসডিএসএল এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে। যোগাযোগে ঠিকানা -ভিকটিম সাপোর্ট সেন্টার (তেজগাঁও থানা সংলগ্ন), ফার্মগেট; মুঠোফোন-০১৭৪৫৭৭৪৪৮৭, ফোন-০২-৯১১০৮৮৫ অথবা এসডিএসএল বাড়ি-৪২৯, সড়ক-৩, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা। মুঠোফোন-০১৯২৬১৮৩৪৪৫,০১৫৫৩৬০৭০৬৯, ফোন-০২-৮১২৭১৭৭।