প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী একটি শিশুকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় 

মামলা করেছেন। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বেলা দেড়টার দিকে শিশুটিকে কৌশলে একটি নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করেন ফাইজুদ্দিন (৫২)। শিশুর মা ও ফাইজুদ্দিন সম্পর্কে চাচা-ভাতিজি। স্বাস্থ্যপরীক্ষার জন্য শিশুটিকে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাসেম জানান, স্বাস্থ্যপরীক্ষার প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। তখন ব্যবস্থা নেওয়া হবে।