প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারো বছরের প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে রাজধানীর সবুজবাগ থানার মধ্যমাণ্ডার ভুলু মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গত বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক মো. আবদুস ছোবহান এ রায় দেন। এ সময় ভুলু মিয়া আদালতে উপস্থিত ছিলেন।