প্রতিবন্ধী শিশুটি এখন থানা হেফাজতে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা সুমা আক্তার খুন হয়েছেন। খুনের সঙ্গে জড়িত সন্দেহে বাবা মাহফুজুর রহমান ভূঁইয়াকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রাকিবের যাওয়ার আর কোনো জায়গা নেই। তাই ছয় বছরের রাকিবের ঠাঁই হয়েছে খিলগাঁও থানায়।আর দশটা শিশুর মতো স্বাভাবিক নয় রাকিব। কথা বলা, হাঁটাচলা, খাওয়াদাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক কাজ, কোনো কিছুই নিজে করতে পারে না সে। বুঝতেও পারে না চারদিকে কী ঘটছে। সারা দিন শুয়ে থেকে স্বাভাবিকের চেয়েও সরু হাত-পা ছোড়াছুড়ি করে।গত শুক্রবার রাতে দক্ষিণ বনশ্রীর বাসায় রাকিবের সামনেই অজ্ঞাত দুর্বৃত্তরা শ্বাসরোধে খুন করে তার মা সুমা আক্তারকে। খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বাবা মাহফুজুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে রাকিবের তত্ত্বাবধানকারী গৃহকর্মী জেসমিন আক্তারকেও।