প্রতিবন্ধী শিশুদের কল্যাণে বার্জার পেইন্টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী শিশুদের কল্যাণে নিবেদিত নয়টি সংস্থাকে আর্থিক অনুদান ও শিক্ষাসহায়ক সামগ্রী দিয়েছে বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস। সম্প্রতি এক অনুষ্ঠানে এসব সংস্থার প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান ও শিক্ষাসহায়ক সামগ্রীগুলো তুলে দেন বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। অনুষ্ঠানে এ সময় কোম্পানির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।