প্রতিবন্ধী শিশুদের নিয়ে বাটার সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ সেপ্টেম্বর প্রতিবন্ধী শিশুদের নিয়ে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্ড (সিআরপি)-এ দিনব্যাপী কর্মসূচী পালন করেছে বাটা ।

সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করে বাটা। পরে উপস্থিত শিশুদের হাতে বাটার পক্ষ থেকে উপহার তুলে দেন বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কুমার নিতেশ।

এ আয়োজনে উপস্থিত ছিলেন বাটা বাংলাদেশ-এর ফাইন্যান্স ডিরেক্টর ইয়ে সিউ এনজি, হেড অব হিউম্যান রিসোর্সেস হাবিবুর রহমান ও অন্যান্য কর্মকর্তারা।

(বিজ্ঞপ্তি)