প্রতিবন্ধী শিশুদের মধ্যে ভাতার কার্ড বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের ২৪ জন প্রতিবন্ধী শিশুকে মাসিক ভাতার কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে শিশুদের ৩০০ টাকা করে ভাতা দেবে সরকার।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নগরের দক্ষিণ র্যালিবাগান এলাকায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে কার্ড ও তিন মাসের ভাতার টাকা বিতরণ করেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী শিশুরাও দেশের ভবিষ্যৎ। প্রতিবন্ধী শিশুদের অবহেলা না করে তাদের লেখাপড়া শেখানোর জন্য স্কুলে ভর্তি করাতে হবে।
প্রতিবন্ধী শিশুদের বাবা-মায়ের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনাদের বাচ্চাদের লেখাপড়া শেখান। তাদের স্কুলে পাঠান। আপনাদের মতো আপনার ছেলেমেয়েদের যেন বস্তিতে বসবাস করতে না হয়। তারা লেখাপড়া শিখে বড় চাকরি করবে। দরিদ্র কারও অর্থের অভাব থাকলে তাঁরা যেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে যোগাযোগ করেন। সিটি করপোরেশন থেকে ক্ষুদ্রঋণ দেওয়া হয়। অনেকেই এ ঋণের টাকা দিয়ে ব্যবসা করে লাভ করে টাকা ফেরত দিয়েছেন। ভালো জীবনযাপন করছেন।’