প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গতকাল মঙ্গলবার পুকুরের পানিতে ডুবে মো. শফিক (১২) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বরুমচড়া ইউনিয়নের পশ্চিম বরুমচড়া গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে। শফিক বুদ্ধিপ্রতিবন্ধী ছিল এবং কথা বলতে পারত না। তার বাবার নাম মো. ইছমাইল। স্থানীয় সূত্র জানায়, শফিক বেলা সাড়ে ১১টার দিকে ঘর থেকে বের হয়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করলে বেলা আড়াইটার সময় পাশের একটি পুকুরে তাকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।