প্রতিবন্ধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রতিবন্ধী শিশু ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রণতিথা এলাকায় প্রতিবন্ধী স্কুলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার। প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম হাকিমের সভাপতিত্বে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান, স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আকন্দ, আওয়ামী লীগ নেতা ওবায়দুল ইসলাম প্রমুখ।