প্রতিবন্ধী ১৫ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন প্রতিবন্ধী মানুষের সংখ্যা ১৫ লাখ ১০ হাজার। তাদের অধিকাংশকে ইতিমধ্যে পরিচয়পত্র দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তাদের স্মার্টকার্ডও দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও সচিব জিল্লার রহমান। ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী বলেন, এ বছর সাড়ে সাত লাখ অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিকে ৬০০ টাকা হারে ভাতা দেওয়া হচ্ছে। এ জন্য বরাদ্দ হয়েছে ৫৪০ কোটি টাকা।