প্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপাল উপজেলার পল্লিতে আবদুল খালেক শেখ (৬৫) নামের এক শারীরিকপ্রতিবন্ধীকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত।
গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ সন্ন্যাসী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। খালেক শেখ ওই গ্রামের প্রয়াত আহম্মদ আলী শেখের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।
সন্ন্যাসী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক মফিজুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবদুল খালেকের বাড়িতে জাহিদ নামের এক প্রতিবেশী আসেন। তিনি খালেকের বসতঘরে ঢুকে খালেককে ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই খালেকের মৃত্যু হয়।