প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বশত্রুতার জের ধরে এবং শিশুদের খুনসুটিকে কেন্দ্র করে ভোলার লালমোহনে শারীরিক প্রতিবন্ধী এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে লালমোহন পৌরসভার নয়ানি গ্রামের শহীদ মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল আলিম (৬০)।প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, সকাল ছয়টার দিকে প্রতিবন্ধী আলিম চা খেতে দোকানে যাচ্ছিলেন। এ সময় তাঁর ভাতিজা জাফর উল্লাহ এসে অভিযোগ করেন, আলিমের নাতনি হাসনাঈন (৪) মক্তবে গিয়ে জাফরের মেয়ে সেতুর (৫) জুতা ফেলে দিয়েছে। উত্তেজিত হয়ে জাফর উল্লাহ ও মো. ইউসুফ বাঁশ দিয়ে আলিমকে বেধড়ক পেটান। এতে আলিমের নাক-মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে আলিম মারা যান।