প্রতিবন্ধীকে মারধরের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দগরপুর গ্রামে গত শুক্রবার মো. গিয়াস উদ্দিন (৩৫) নামে এক শ্রবণ ও বাক্প্রতিবন্ধীকে মারধর করেছেন তাঁর ছোট ভাই নুরুল ইসলাম।
এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গিয়াস উদ্দিন বাড়ি থেকে দগরপুর বাজারে যাচ্ছিলেন। পথে পেছন থেকে লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নুরুল ইসলাম, তাঁর শ্বশুর অহিজল মিয়া, শ্যালক সোহেল আহমেদ এবং আল-আমিন মিয়া তাঁর ওপর হামলা চালান। এ সময় গিয়াসের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
এ ব্যাপারে চেষ্টা করেও নুরুলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।